আয় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও বেড়েছে জাপার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আয় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও বেড়েছে জাপার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আয় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও বেড়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির (জাপা)। বৃহস্পতিবার (২৭ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) দলটির জমা দেওয়া ২০২২ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিন ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে হিসাব জমা দেন জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।

পরে তিনি সাংবাদিকদের বলেন, গত পঞ্জিকা বছরে (২০২২) আমাদের আয় হয়েছে দুই কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। আর ব্যয় হয়েছে এক কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। আয়-ব্যয়ের পরে আমাদের ব্যাংকে স্থিতি আছে এক কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা।

এর আগের পঞ্জিকা বছর (২০২১) ব্যাংক জমাসহ দলটির আয় ছিল ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। ওই বছর ব্যয় করেছে ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। স্থিতির পরিমাণ ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা।

দলগুলো মনোনয়ন ফরম বিক্রি, প্রকাশনা বিক্রি প্রভৃতি থেকে আয় করে। আর ব্যয় করে প্রচার কার্যক্রম, অফিস কর্মচারীদের বেতন প্রভৃতি খাতে।

প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ