গণতন্ত্র মুক্তিকামী জনতার ঢল নয়াপল্টনে দিকে (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ১:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ১:০৯ পূর্বাহ্ণ

শুক্রবার , জুলাই ২৮, ২০২৩, নয়াপল্টনে বিএনপির ঐতিহাসিক মহাসমাবেশ। সারাদেশ থেকে ইতিমধ্যেই গণতন্ত্র মুক্তিকামী জনতার গন্তব্য রাজধানীর নয়াপল্টনের দিকে।

ইতোমধ্যেই বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ প্রস্তুতির কাজ শুরু হয়েছে। সারিবদ্ধভাবে রাখা ৯টি ট্রাকে এ মঞ্চ তৈরির কাজ চলছে। মঞ্চের আশপাশের এলাকা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের মুক্তি ও মহা-সমাবেশে যোগদানের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে।

বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩, রাত ১০টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ প্রস্তুত করতে দেখা গেছে৷
সমাবেশস্থল ঘুরে দেখা দেখা গেছে, সারিবদ্ধভাবে সাজানো হয়েছে ৯টি বড় ট্রাক।

এছাড়া অনুষ্ঠান পরিচালনার জন্য আরও দুটি ট্রাক রাখা হয়েছে। ট্রাকের দুই পাশের ঢাকনা খুলে একটির সঙ্গে আরেকটি একত্রিত করে এ মঞ্চ তৈরি করা হচ্ছে। পাশাপাশি মঞ্চের সামনের সব ধরনের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে সারিবদ্ধভাবে মাইক সাজানো রয়েছে। একই সঙ্গে চলছে মাইকের সংযোগ পরীক্ষা।

মঞ্চ প্রস্তুতি নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, মঞ্চ তৈরির জন্য যে সময় প্রয়োজন সে সময় আমাদের দেওয়া হয়নি। তবুও নির্ধারিত সময়ের মাঝেই আমরা আমাদের কাজ শেষ করব।

আগামীকাল কয়েক লাখ লোকের সমাগমে ঢাকা শহর মিছিলের নগরীতে পরিণত হবে। জনগণ তাদের অধিকার আদায়ের আন্দোলনে দলে দলে একত্রিত হবে।
জনতার আওয়াজ/আ আ