সরকারের ভেতরের খবর ভালো না: দুদু - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের ভেতরের খবর ভালো না: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের ভেতরের খবর ভালো না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, সরকারের মোটামুটি সময় শেষ। তাদের অ্যাপ্লিকেশন রেডি হয়ে গেছে। সই করতে যাবেন তাদের নেতৃবৃন্দ ধরেছেন নেত্রী আপনি সই করলে আমাদের কি হবে? ব্যাপারটা বুঝতে পেরেছেন? উনি (প্রধানমন্ত্রী) ইতালি থেকে কিন্তু দেশে আসতে চাননি। তাদের অবস্থা ভালো না।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা করেছিলেন মেজর জিয়াউর রহমান। তখন কিন্তু স্বাধীনতা ঘোষণা দেয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায়নি। দেশনেত্রী বেগম খালেদা দিয়ে বলেছিলেন স্বৈরাচার খুনি এরশাদের সঙ্গে কোন আপোষ নাই। তার পতন ঘটিয়ে কিন্তু নির্বাচনে গিয়েছিলেন। পরে জয়লাভ করেছিলেন।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই সরকারের অধীনে নির্বাচন হবে না হতে দেয়া হবে না। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারুণ্যের সমাবেশ করে দেখিয়ে দিয়েছে। এখন একটা শুধু ধাক্কা দিতে হবে। এই ধাক্কার মধ্য দিয়ে আমরা বর্তমান স্বৈরাচার সরকারকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিব। তারপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তার আগে দেশে কোন নির্বাচন হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম, আলতাফ চৌধুরী, উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, মিজানুর রহমান মিনু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাদেক খান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ