ফেইসবুক-টুইটারে বিএনপির ‘স্টেপডাউন হাসিনা’ ক্যাম্পেইন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেইসবুক-টুইটারে বিএনপির ‘স্টেপডাউন হাসিনা’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক ও টুইটারে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা হ্যাশ ট্যাগ দিয়ে ‘স্টেপডাউনহাসিনা’ লিখে পোস্ট দিচ্ছেন। কেন্দ্রের নির্দেশে গতরাত থেকে এই পোস্ট দেয়া শুরু হয় বলে জানা গেছে। ফেইসবুক ও টুইটার খুললেই এমন পোস্ট ভেসে আসছে।

এই পোস্ট দেয়ার তাৎপর্য কী জানতে চাইলে বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ‘আমাদের দফা এক, দাবি এক। সেটি হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। এই দাবিতে রাজপথে আমরা যেমন আছি, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবাই সোচ্চার হয়েছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সচিব তানভীর আহমেদ রবিন বলেন, শেখ হাসিনার পদত্যাগের দাবি জোরালো করার অংশ হিসেবেই আমরা ফেইসবুকে এই পোস্ট দিচ্ছি। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, শেখ হাসিনার পদত্যাগের দাবি জানিয়ে ফেইসবুক বা অন্য সব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়াও একটি বড় ক্যাম্পেইন। দেশে-বিদেশে সবাইকে আমরা জানিয়ে দিতে চাই যে- এই সরকারকে আর কেউ চায় না।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজ থেকেও গতরাতে এমন পোস্ট দেয়া হয়েছে। টুইটারেও এমন ট্রেন্ড চলছে বলে জানানো হয়। একইসাথে নেতা-কর্মীদের সর্বদা এমন পোস্ট দিতে বলা হয়েছে।

গত ১২ জুলাই থেকে সরকারের পদত্যাগের এক দফার আন্দোলন শুরু করেছে বিএনপি। এ দাবিতে গত ১৮ ও ১৯ জুলাই সারাদেশে মহানগর ও জেলায় পদযাত্রা করার পর গত শুক্রবার রাজধানীতে মহাসমাবেশ এবং শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করেছে। একই দাবিতে আগামীকাল সোমবার সরাদেশে দলটি জনসভা করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ