দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে : দেলাওয়ার হোসাইন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে : দেলাওয়ার হোসাইন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন বলেছেন, ‘জনগণের ক্রয়ক্ষমতা কমলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। সরকার বাজার নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থাগ্রহণ না করায় বাজার চলে গেছে সিন্ডিকেটের দখলে। ফলে মূল্যস্ফীতি এখন সকল সময়ের রেকর্ড ভঙ্গ করেছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

রোববার (৩০ জুলাই) ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের এক বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আর্মি ক্যাম্পে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মু: শাহীনুর ইসলাম, জেলা সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আবদুল্লাহ হিরা, জামায়াত নেতা আবদুর রাজ্জাক, আবদুর রহিম মজুমদার, মোহাম্মদ ইলিয়াস ও শিবিরের জেলা সভাপতি মো: মাঈনুল ইসলাম প্রমুখ।

মাওলানা দেলাওয়ার হোসাইন বলেন, ‘সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্যই জামায়াতের শীর্ষনেতাদের একের পর এক হত্যা করে দেশকে রীতিমত বধ্যভূমিতে পরিণত করেছে। তারা সরকার পতনের চলমান গণআন্দোলন দুর্বল করার জন্যই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ও মহানগরী আমির মুহম্মদ সেলিম উদ্দিনসহ জামায়াতের শীর্ষনেতাদের কারাগারে আটক রেখেছে। তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ভোট চুরির মাধ্যমে আবারো ক্ষমতা কুক্ষিগত করতে চায়। কিন্তু তাদের ওই স্বপ্নবিলাস জনগণ কখনোই বাস্তবায়িত হতে দেবে না।’

তিনি সরকারকে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায়। বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে বলে দাবি জামায়াতের।
প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ