সোমবার বিএনপির জনসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোমবার বিএনপির জনসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ

 

ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে সোমবার সারাদেশের সকল জেলা ও বিভাগীয় শহরে জনসমাবেশ করবে বিএনপি।

সোমবার (৩১ জুলাই) ঢাকায় জনসমাবেশটি বেলা ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে এর আগে শনিবার ঢাকার চারটি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দলটির ৫ শতাধিক নেতাকর্মী আহত হয় ও ৭০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার প্রতিবাদে সোমবার সারাদেশে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবস্থান কর্মসূচি পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা, গ্রেফতারের প্রতিবাদে সোমবার সারাদেশে জনসমাবেশ হবে। ঢাকার জনসমাবেশটি সোহরাওয়ার্দী উদ্যানে হবে।

তিনি বলেন, আমরা নয়াপল্টনে জনসমাবেশ করতে চেয়েছিলাম, পরবর্তীতে আলোচনার প্রেক্ষিতে সেটি নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জনসমাবেশে দলের নেতাকর্মীদের পাশাপাশি রাজধানীবাসী অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান রিজভী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ