শ্রমিক দলের সদস্য সচিব সবুজকে তুলে নেয়ার অভিযোগ বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রমিক দলের সদস্য সচিব সবুজকে তুলে নেয়ার অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৩:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৩:৪৫ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাজধানীর শান্তিনগর মোড় থেকে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব মুন্সী বদরুল আলম সবুজকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। রোববার রাত সাড়ে ১১ টার দিকে একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়েছে বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচির রুহুল কবির রিজভী।

রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, রাত সাড়ে ১১ টার সময় রাজধানীর শান্তিনগর মোড় থেকে মুন্সী বদরুল আলম সবুজকে একটি মাইক্রোবাসে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়া। এঘটনায় ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছেন রুহুল কবির রিজভী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ