‘আর ত্রিশ দিনও ক্ষমতায় থাকতে পারবে না সরকার’ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘আর ত্রিশ দিনও ক্ষমতায় থাকতে পারবে না সরকার’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে সমাবেশ করেছে বিএনপি। জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মহানগরের রেজিস্টারি মাঠে সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।

তিনি তাঁর বক্তব্যে বলেন- বর্তমান সরকার একটি জুয়াড়ি সরকার। বিগত দুই জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সঙ্গ জুয়া খেলেছে এ সরকার। এ সরকারকে জনগণ আর চান না। গুনে গুনে আর ত্রিশ দিনও ক্ষমতায় থাকার ক্ষমতা নাই এ সরকারের। অচিরেই বর্তমান সরকারের পতন ঘটবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ