দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২১, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২১, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই: জিএম কাদের
দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, কর্তৃত্ববাদী এই সরকারের সামনে প্রশাসন বা সংবিধানিক প্রতিষ্ঠানগুলো অসহায় হয়ে পড়েছে। তাই বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে।

শনিবার (২১ মে) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন জিএম কাদের।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ ফাউন্ডেশন’–এর প্রতিষ্ঠাতা সভাপতি নাজমিন সুলতানার নেতৃত্বে একদল নারী উদ্যোক্তা জাতীয় পার্টিতে যোগ দেন।

দলে যোগ দেওয়া ব্যক্তিদের স্বাগত জানিয়ে জি এম কাদের বলেন, ইতিমধ্যে সরকারপ্রধান ঘোষণা করেছে, আগামী জাতীয় নির্বাচন হবে ইভিএমে। সবগুলো আসনে ইভিএম-এ ভোট গ্রহণ না করলেও, যে সব আসনে সরকারদলীয় প্রার্থীরা প্রকাশ্যে প্রভাব বিস্তার করতে পারবে না সেখানে হয়তো ইভিএম-এ ভোট গ্রহণ চলবে।

তিনি বলেন, জাতীয় পার্টি প্রহসনের নির্বাচন চায় না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডাকা হলে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সংলাপে অংশ নেব।

জিএম কাদের আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশে ঔপনিবেশিক শাসনব্যবস্থা চালু করেছে। ঔপনিবেশিক আমলে মানুষকে শোষন করতে প্রশাসক নিয়োগ দেওয়া হতো। প্রশাসকদের জবাবদিহি থাকত শুধু সরকারের কাছে। কারণ, সাধারণ মানুষের কাছে প্রশাসকদের কোনো জবাবদিহিতা থাকে না। বর্তমানে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই। সব ক্ষেত্রে প্রসাশক নিয়োগ দেওয়া হয়েছে, রাজনীতিবিদদের কোনো কর্তৃত্ব নেই। তাই দেশের জনগণের কাছে কারও জবাবদিহিতা নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জি এম কাদের বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কোনো জোটে যাবে, তা নির্বাচনের পূর্বে পরিস্থিতি ও সাধারণ মানুষের প্রত্যাশা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, বর্তমানে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েই রাজনীতির মাঠে এগিয়ে চলছে জাতীয় পার্টি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ