রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাজশাহীতে ট্রাক, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভটভটির ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় বুধবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন, বাগমারা উপজেলার জিয়াপাড়া এলাকার আজিবুর রহমান (৩৫), মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকার আবুল হোসেন (৫৫) এবং ব্যাটারিচালিত অটোচালক জাহাঙ্গীর (৪৫)। এ ঘটনা আহতরা হলেন, মোহনপুর উপজেলা আমরাইলে এলাকার মজিবর (৬০), তৈয়ব, আনসারুজ্জামান ও চঞ্চল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে নওগাঁ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা এবং ভটভটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, আমি একটি অনুষ্ঠানে আছেন। তাই বিস্তারিত এই মুহূর্তে বলতে পারছি না। তবে দুর্ঘটনার খবর শুনেছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ