সোহিনীর সঙ্গে দ্বন্দ্বের কারণে ওয়েব সিরিজ থেকে বাদ তৃণা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোহিনীর সঙ্গে দ্বন্দ্বের কারণে ওয়েব সিরিজ থেকে বাদ তৃণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে বিবাদের জেরে নাকি ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজের শুটিং ছেড়ে বেরিয়ে গেছেন তৃণা সাহা। এমন খবর শোনা গিয়েছিল ভারতীয় গণমাধ্যমগুলোতে। এবার রটনা, সিরিজ থেকেই অভিনেত্রীকে বাদ দেওয়া হয়েছে। আর তার বদলে অন্য নায়িকাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

মেকআপ আর্টিস্ট আর ভ্যান নিয়ে নাকি সোহিনী-তৃণার মনোমালিন্যের সূত্রপাত। শোনা যাচ্ছে, তৃণা নাকি দাবি করেছিলেন তারও সোহিনীর মতো আলাদা ব্যবস্থা চাই। সোহিনীর ব্যক্তিগত যে মেকআপ ও হেয়ার স্টাইলিং টিম, তারা বছরখানেক ধরেই সবখানে অভিনেত্রীর সঙ্গে থাকেন। ‘মাতঙ্গী’র সেটেও হাজির ছিলেন তারা। সেটা দেখেই প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে আলাদা মেকআপ টিমের বায়না ধরেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী।

এরপর আর্টিস্ট গ্রুপে নাকি সোহিনী কারও নাম না করেই লেখেন, ২০১৮ সাল থেকে নিজের যোগ্যতায় আলাদা স্টাইলিং টিম পেয়ে আসছেন তিনি। তাই অপেক্ষা করলে সময়মতো সকলের জন্যই বন্দোবস্ত হয়। আর সেই কথা চাউর হতেই নাকি অপমানিতবোধ করে শুটিং ছেড়ে বেরিয়ে যান তৃণা।

এদিকে তৃণার চলে যাওয়ার পর থেকেই শুটিং বন্ধ ছিল। তাতে নাকি বিস্তর ক্ষতি হয়েছে। গুঞ্জন, এটার জেরেই ওয়েব সিরিজ থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বদলে অভিনেত্রী রোশনি ভট্টাচার্যকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে নাকি নতুন কাজের প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন তিনি। কিন্তু এখনও কিছু চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন অভিনেত্রী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ