কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বুধবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় গুলশানের লেকশোর হোটেলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য ইশরাক হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল, তাবিথ আওয়াল, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু।

বিদেশী কূটনৈতিকদের মধ্যে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাগের উপ কাউন্সিলর, জাপান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর, পাকিস্তান হাইকমিশনের হেড অব চার্জ, জার্মান দূতাবাস, চায়না, রাশিয়া, ডেনমার্কের প্রতিনিধিসহ আরো কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধি উপস্থিত রয়েছেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ