মাঙ্কিপক্স: বিমানবন্দরগুলোতে সতর্কতা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাঙ্কিপক্স: বিমানবন্দরগুলোতে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২২, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২২, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

মাঙ্কিপক্স এর বিস্তার রোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করছে বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের ওপর সজাগ দৃষ্টিসহ স্ক্রিনিং জোরদার করা হয়। রবিবার (২২ মে) পর্যন্ত বিমানবন্দরে এ ধরনের কোনো রোগী শনাক্ত হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।

বেবিচক কর্মকর্তারা জানান, এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ সতকর্তা জারি করা হয়েছে। বিদেশ থেকে আসা কোনো যাত্রীর শরীরে মাঙ্কিপক্সের মতো সন্দেহজনক ও লক্ষণ দেখা গেলে তাকে কাছের হাসপাতালে বা সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করতে হবে।

বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের ড. মো. শাহরিয়ার সাজ্জাদ বলেন, বিমানবন্দরে বিদেশ থেকে আসা কোনো যাত্রীর দেহে মাঙ্কিপক্স উপসর্গ শনাক্ত হলে তা সঙ্গে সঙ্গে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানাতে হবে।

এ ব্যাপারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, মাঙ্কিপক্সের বিস্তার রোধে সতর্কতার সঙ্গে কাজ করছে বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ। বিমানবন্দরে কোভিড-১৯ সনাক্ত বিষয়ে স্বাস্থ্য কার্ড পূরণ করেন যাত্রীরা। মাঙ্কিপক্স শনাক্তের ক্ষেত্রেও যাত্রীদের স্বাস্থ্য কার্ড (হেলথ কার্ড) পূরণের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ