যুবদল নেতা বাবুকে দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপির প্রতিনিধিরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদল নেতা বাবুকে দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপির প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে যুবলীগের ক্যাডারদের হাতে গুরুতর আহত যুবদলের কেন্দ্রীয় নেতা সাজিদ হাসান বাবুকে দেখতে পঙ্গু হাসপাতালে যান বিএনপি মিডিয়া সেলে প্রতিনিধিরা।

প্রতিনিধি দলে ছিলেন মিডিয়া সেলের সদস্য সচিব ও সাবেক এমপি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুল ইসলাম শিমুল ও দীন ইসলাম খাঁন।

২৯ জুলাই ঢাকার গারতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে সাজিদ হাসান বাবুকে তুলে নিয়ে যায় সরকারি দলের সন্ত্রাসীরা। এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে পঙ্গু করে দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করে।

পঙ্গু হাসপাতালে গিয়ে মিডিয়া সেল প্রতিনিধিরা বাবুর চিকিৎসার খোঁজ খবর নেন। তারা বাবুর মুখে তাকে রড ও হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে পঙ্গু করার লোমহর্ষক ঘটনার বর্ণনা শুনে হতভম্ব হয়ে যান।

এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বাবুকে আশ্বস্থ করেন যে তার এ দুঃসময়ে দল তার পাশে থাকবে এবং সরকারের পতন ঘটিয়ে এ হামলায় জড়িতদের বিচার করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ