বাঞ্ছারামপুরে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাঞ্ছারামপুরে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৫, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৫, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৩ টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগষ্ট) দিনব্যাপী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এই সাংগঠনিক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে ১ দফা দাবির আন্দোলন বাস্তবায়নের জন্য দেশ নায়ক তারেক রহমান যে কর্মসূচি ঘোষণা করবে আমরা সবাই রাজপথে ঐক্যবদ্ধ ভাবে পালন করবো, ইনশাআল্লাহ।

নেতাকর্মীদের আশ্বস্ত করে মেহেদী হাসান পলাশ বলেন, আমি অতীতে আপনাদের সকল বিপদে পাশে থাকার চেষ্টা করেছি ভবিষ্যতেও আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কেউ যদি হামলা মামলার শিকার হোন আমি কথা দিচ্ছি, আপনাদের পাশে আমৃত্য থাকবো ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি একে এম মুসার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুল মান্নান, সদস্য রাজীব আহসান পাপ্পু, যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ ভিপি তাজুল ইসলাম তাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আবুল বাশার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মেজর সাইদুল ইসলাম সাঈদ, মোহাম্মদ আবুল আইয়ুম, আব্দুল করিম চেয়ারম্যান, এডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, মো. সাখাওয়াত হোসেন, মো. দেলোয়ার হোসেন সবুজ, আব্দুল করিম, মো. আবু হানিফ মাঝি, সেলিম আক্তার, মোহাম্মদ মাসুদ রানা, শাহ আলম সরকার, আব্দুল করিম, মোহাম্মদ হারুনুর রশিদ, মো. স্বপন শিকদার, মো. শাহ আলম, মো. রফিকুল ইসলাম সেন্টু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন সরকার রাজিব। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ হারুনুর রশিদ আকাশ, কৃষক দলের আহবায়ক ওয়াসি উদ্দিন মেহেদী, কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন, পৌর কৃষকদের আহবায়ক মো. মোশারফ হোসেন, পৌর কৃষক দলের সদস্য সচিব মো. রুবেল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আওলাদ হোসেন রবিন, যুবদলের মোহাম্মদ সোহেল রানা, আবু কালাম, শাহ মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ লিটন সরকার, রেজা, জনি, জাহাঙ্গীর আলম, মো. জিল্লুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুদ্ধ আহ্বায়ক জুয়েল মেম্বার, মহিউদ্দিন, মো. রফিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ লিটন সরকার, বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত হোসেন, ছাত্রদলের তাইহান আহমেদ ফাহাদ, মো. সাইফুল, শ্রমিক দলের মো. বিল্লাল হোসেন, মহিলা দলের রুমা আক্তার, বিউটি আক্তার এবং সাজেদা খাতুন। এছাড়াও উপজেলার ১৩ টি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ