হিরো আলমের অভিযোগটা আমরা খতিয়ে দেখবো: ডিবি প্রধান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ৬, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ৬, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক-
বিএনপির সিনিয়র নেতা এডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে হিরো আলম ডিবিতে অভিযোগ নিয়ে এসেছিলেন। ডিবির সাইবার ক্রাইম ইউনিটে (নর্থ) একটি অভিযোগ করেছেন। এ বিষয়টি জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, তার অভিযোগটা আমরা খতিয়ে দেখবো।
রবিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আপনারা জানেন মহানগর গোয়েন্দা পুলিশের কাছে মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে আসেন। হিরো আলমের আগেও ডিবিতে বেশ কয়েকবার এসেছিলেন। প্রথমবার এসেছিলেন তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায়, পরবর্তীতে এসেছিলেন নির্বাচনে তার ওপরে হামলার ঘটনায় আসামিদের সনাক্ত করতে। আপনারা জানেন যে এই ঘটনায় জড়িত আসামিদের আমরা গ্রেফতার করেছি। আর আজ তিনি এসেছিলেন ডিবির সাইবার ক্রাইম ইউনিটে (নর্থ) একটি অভিযোগ করেছেন।’
ডিবি প্রধান বলেন, ‘হিরো আলম অভিযোগ করছেন তার মানহানি করা হয়েছে। যেহেতু মানহানিকর বিষয়, মানহানীর অভিযোগ থানা পুলিশ কিংবা ডিবি গ্রহণ করতে পারে না। আদালতে অভিযোগ দিতে হয়। তাকে পরামর্শ দিয়েছি যেন আদালতে তিনি গিয়ে মামলা করেন। তবে তার অভিযোগটা আমরা খতিয়ে দেখবো। এর আগে বেলা পৌনে ১২টায় ডিবি কার্যালয়ে আসেন আশরাফুল আলম (হিরো আলম)।’
জনতার আওয়াজ/আ আ