নারায়ণগঞ্জে ৮০ জন শ্রমিক পেল ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে ৮০ জন শ্রমিক পেল ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৬, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৬, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ৮০ জন শ্রমিকের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৬ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শ্রমিকদের মধ্যে মোট ৪০ লাখ ১০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনশ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব বিমলেন্দু ভৌমিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের ডিআইজি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ