ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাশেদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাশেদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন রাশেদ ইকবাল খান। তিনি বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি।

ছাত্রদলের বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে তাকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

রাশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তার গ্রামের বাড়ি নরসিংদী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ