রায়গঞ্জে কৃষক দলের সভাপতি আবুল কালাম, সম্পাদক হাফিজুর - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রায়গঞ্জে কৃষক দলের সভাপতি আবুল কালাম, সম্পাদক হাফিজুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৯, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৯, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা শাখার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক মতিয়ার রহমান ও সদস্য সচিব শাহাদাৎ হোসেন (ঠান্ডু) সাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে আবুল কালাম আজাদকে সভাপতি, হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও নুরনবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সুজাবত আলী সুয্য, হাবিবুর রহমান, শাহ আলম, জুড়ান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক দুল্লা, আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রুবেল, সহ-সাংগঠনিক ফেরদৌস, হাফিজুর ইসলাম, দফতর সম্পাদক ইয়াহিয়া শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হান্নান। কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিকসহ মোট ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ