গোয়েন্দা দফতর এখন ভাতের হোটেল: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোয়েন্দা দফতর এখন ভাতের হোটেল: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩ ২:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩ ২:০৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

পুলিশের গোয়েন্দা অফিসকে ভাতের হোটেল বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিক্ষোভ সমাবেশে বিএনপির এ নেতা বলেন, আজকে গোয়েন্দা কর্মকর্তা বলছেন, মানুষ নাকি অভিযোগ নিয়ে যায়, তার নিরাপত্তার জন্য সেখানে নেয়া হয়। আমরা তো জানি, গোয়েন্দা দপ্তরে বিরোধী দলের নেতা-কর্মীদের জন্য একটি আতঙ্ক ঘর, আয়না ঘর সেখানে আছে।

তিনি আরও বলেন, আর এখন কী হয়েছে জানেন? এখন গোয়েন্দা দফতর হয়েছে ভাতের হোটেল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ