বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ

 

বিএনপি’র বানিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ, বিএনপি’র কেন্দ্রীয় সহ—সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ—ত্রাণ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, কুমিল্লা মহানগর বিএনপি’র আহবায়ক উদবাতুল বারী আবু, গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু, বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, নীলফামারী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ফেনী জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক ইয়াকুব নবী, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সালামসহ অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা ও গায়েবী মামলায় বেআইনীভাবে কারাগারে বন্দী রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা ও জামিন লাভের পরেও বিএনপি নেতাকর্মীদেরকে পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে বন্দী রাখা সম্পূর্ণ অমানবিক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক।
বিএনপিসহ বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে অবৈধ সরকার নিরবচ্ছিন্নভাবে এ ধরণের ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করছে। মানুষের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাসহ সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে জনতার বিপুল ঢল দেখে দিশেহারা হয়ে বিরোধী দলগুলোকে নির্মূলের ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী। কিন্তু নেতাকর্মীদেরকে হামলা চালিয়ে, গুলি করে, গ্রেফতার করে, নির্যাতন চালিয়ে ও কারান্তরীণ রেখে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। বরং বেআইনী কর্মকান্ডের জন্য আইন শৃঙ্খলা বাহিনীসহ অবৈধ সরকারকে জবাবদিহির মুখোমুখি দাঁড়াতেই হবে। বাংলাদেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দল, সচেতন নাগরিক সমাজ, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো বর্তমান নিশিরাতের সরকারের জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। জনগণের আন্দোলনের মুখেই অবৈধ সরকারের পতন এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।
আমি অবিলম্বে উপরোল্লিখিত নেতৃবৃন্দসহ দেশব্যাপী কারাবন্দী বিরোধী দলের সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহবান জানাচ্ছি।”
অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনী জেলাধীন সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফজলুর রহমান বকুলকে আজ দুপুরে গোয়েন্দা পুলিশ কতৃর্ক আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ফজলুর রহমান বকুলকে আটকের ঘটনায় বিএনপি মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ