নুসরাত ফারিয়ার চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নুসরাত ফারিয়ার চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৪, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৪, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বেশ কিছুদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এই সমস্যা সমাধানে অস্ত্রোপচারের বিকল্প কিছু ছিল না। তাই রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় চোখের অস্ত্রোপচার করান তিনি।

তবে ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ফারিয়ার মা ফেরদৌসি বেগম। গণমাধ্যমকে তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই তার বাঁ চোখে সমস্যা হচ্ছিল। আজ সন্ধ্যার পরপরই বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। যদিও চোখের এই সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা। এ কারণে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। সে পুরোপুরি সুস্থ আছে এখন।’

চিকিৎসকের বরাত দিয়ে ফারিয়ার পরিবার থেকে জানানো হয়, পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক লাগবে। এরপর শুটিংয়ে ফিরবেন তিনি।

এদিকে আজ ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি প্রকাশ করেন ফারিয়া। ছবির ক্যাপশনে লেখা, সেরে ওঠা না পর্যন্ত বিরতি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ