কক্সবাজারে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কক্সবাজারে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধি

চকরিয়ায় জামায়াত নেতা ও যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর গায়বানা জানাযাকে কেন্দ্র করে জামায়াত-শিবির ও পলিশের সাথে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় একজন নিহত হয়েছে এবং ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদ মাহমুদ। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে পৌর শহরের বায়তুশরফ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি পুলিশের ভ্যান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়িটি ভাংচুর করে বিক্ষুব্ধ জামায়াত শিবির কর্মীরা।

ভাংচুরকৃত গাড়িটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ি। গাড়ি চালক জানান, দেলোয়ার হোসাইন সাঈদীর গায়বানে জানাযা শেষে তার গাড়ি ভাংচুর করা হয়।

এ দিকে যেকোনে নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। অন্যদিকে চকরিয়া পৌরশহরে সংসদ সদস্য জাফর আলমের নেতৃত্বে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে।

নিহত ব্যক্তি চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের আবুল ফজলের পুত্র ফোরকান আহমেদ বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ