গণমিছিলের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ২:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ২:২৯ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে পৃথকভাবে এই চিঠি দেওয়া হয়। ঢাকা মহানগর দুই শাখার দপ্তর সম্পাদকরা সংবাদমাধ্যমকে বিষয়টির তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর সই করা চিঠিতে বলা হয়েছে, ১৮ আগস্ট দুপুর ৩টায় দয়াগঞ্জ থেকে শুরু করে সায়েদাবাদ ব্রিজ হয়ে ধলপুর, গোলাপবাগ, মানিকনগর বিশ্বরোড, কমলাপুর স্টেডিয়াম, মুগদা বিশ্বরোড, খিলগাঁও রেলক্রসিং পার হয়ে শাহজাহানপুর ও ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে মিছিল।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাকের সই করা চিঠিতে বলা হয়, ১৮ আগস্ট শুক্রবার দুপুর ৩টায় গুলশান-২ ঢাকা সিটি করপোরেশন মার্কেটের সামনে থেকে গণমিছিল শুরু হবে। গুলশান-১, ওয়ারলেস গেট, তিতুমীর কলেজ, মহাখালী জলখাবার রেস্টুরেন্ট, কাঁচাবাজার, মহাখালী বাসস্ট্যান্ডে এসে গণমিছিল শেষ হবে।
চিঠিতে মিছিলের জন্য উপরোক্ত সড়ক এবং মাইক ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।
জনতার আওয়াজ/আ আ