ফ্যাসিবাদী হাসিনার পতনের লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন : নাসির উদ্দিন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ১৯, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ১৯, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী বলেছেন, দেশের এই ক্রান্তিকাল মুহূর্তে মতভেদ ভুলে ফ্যাসিবাদী হাসিনার পতনের লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। অবৈধ মঈন, ফখরুদ্দীনের ১/১১’র সময়ে প্রবাসীদের দৃঢ় অবস্থান তৎকালীন সময়ে আন্দোলনরত নেতাকর্মীদের সাহস যুগিয়েছিল। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এখন আবারও ভোট চোর হাসিনার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। সুতরাং জাতিকে রক্ষার চলমান আন্দোলনে অগ্রনী ভূমিকা রাখতে প্রবাসী নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নাসির উদ্দিন চৌধুরী বলেন, একটি বানোয়াট ও ভিত্তিহীন মামলায় বন্দী রেখে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে দিকে ঠেলে দিয়েছে। উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত ও মানসিকভাবে টর্চার করে অবৈধ হাসিনা তার হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। কাজেই গনতন্ত্র পূনরুদ্ধার করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাসিনার রোষানল থেকে বাঁচাতে হবে এবং চলমান আন্দোলনে একসাথে কাজ করে ভোট চোর হাসিনার দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিষ দাঁত গুড়িয়ে দিতে হবে।
গত ১৬ আগষ্ট দুবাই স্থানীয় একটি কনফারেন্স রুমে আমিরাত যুবদলের সভাপতি ফরিদ আহম্মেদ শাহিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন আমিরাত যুবদলের সহ সভাপতি এফ এ সোহেল চৌধুরী। সংগঠনের সাধারন সম্পাদক বাবু নীল রতন দাশ ও সহ সাংগঠনিক সম্পাদক নাবিল হোছাইনের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আমিরাত যুবদলের সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া,
যুগ্ন সম্পাদক আবদু সাত্তার, যুবদল নেতা ইমান হোসেন ইমন প্রমুখ। এছাড়াও আমিরাত বিএনপি, যুবদল ও অঙ্গ, সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় দুবাইস্থ সোনাপুর ইউনিট যুবদলের সভাপতি ঈসা খাঁন পবিত্র কোরআন তেলোয়াত ও মুনাজাত পরিচালনা করেন। এতে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, দেশনায়ক তারেক রহমান সহ জিয়া পরিবারের সহ সকল সদস্যদের দীর্ঘায়ু, চলমান আন্দোলনে দেশপ্রেমিক গনতন্ত্রকামী জনতা ও শহীদদের জন্য প্রার্থনা করা হয়।
জনতার আওয়াজ/আ আ