আরব আমিরাতের নতুন রাষ্ট্রপতিকে তারেক রহমানের অভিনন্দন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আরব আমিরাতের নতুন রাষ্ট্রপতিকে তারেক রহমানের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৫, ২০২২ ৭:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৫, ২০২২ ৭:৫৬ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

মহামান্য শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মহোদয় সংযুক্ত আরব আমিরাতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর অভিনন্দন বার্তাপত্র এবং সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রপতি মরহুম শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান এর প্রয়াণে শোকবার্তা পত্র আজ বাংলাদেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে পৌঁছে দেয়া হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরব সদস্য এবং বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল এবং বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য এবং বিএনপি মনোনীত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দুই পত্র পৌঁছে দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ