আগামীকাল ঢাকায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামীকাল ঢাকায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২১, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২১, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আগামীকাল নগর দক্ষিণের ২৪টি থানায় বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ। এই কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পক্ষ থেকে ডিএমপিতে এই চিঠি দেয়া হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামীকাল ২২ আগস্ট (মঙ্গলবার) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দক্ষিণের ২৪টি থানা এলাকায় মিছিল কর্মসূচি পালিত হবে। একইদিন বেলা ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং অন্যান্য এলাকায় স্থানীয়ভাবে বিএনপি নেতৃবৃন্দ মিছিল কর্মসূচি পালন করবেন। ‘মিছিল কর্মসূচির অনুমতিসহ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ