পুলিশ-বিএনপি সংঘর্ষ হবিগঞ্জে গউছসহ বিএনপির ১০০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশ-বিএনপি সংঘর্ষ হবিগঞ্জে গউছসহ বিএনপির ১০০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২১, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২১, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এক হাজার জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। সোমবার সদর থানায় পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে মামলা দুটি করা হয়। মামলায় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছকে প্রধান আসামি করা হয়েছে। দুটি মামলায়ই শতাধিক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় এক হাজার জনকে আসামি করা হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে জেলা বিএনপি শায়েস্তানগর এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি শায়েস্তানগর পয়েন্ট হয়ে ঈদগাহ রোড ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ