ফেক নিউজে বিভ্রান্ত হবেন না : মুজিবুল হক চুন্নু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ফেক নিউজে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার (২২ আগস্ট) গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে একটি নিউজ এসেছে, যে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে অব্যাহতি দেয়া হয়েছে… এটি একটি ফেক নিউজ। জাতীয় পার্টির যে কয়জন কো-চেয়ারম্যানদের নাম ব্যবহার করে নিউজটি করা হয়েছে, তাদের প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে। কো-চেয়ারম্যানবৃন্দ জানিয়েছেন, তারা এমন কোনো সিদ্ধান্তে সহায়তা করেননি এবং স্বাক্ষর করেননি। স্বাক্ষর দেওয়ার প্রশ্নই আসে না।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যানকে অব্যাহতি দিতে পারে না। গঠনতন্ত্রের বাইরে কেউই কিছু করতে পারবে না। জাতীয় পার্টির নেতা-কর্মীরা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের নাম ব্যবহার করে এমন একটি ফেক নিউজ দিয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি এবং এমন ঘটনার সুযোগ নেই। ফেক নিউজে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
জনতার আওয়াজ/আ আ