আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে রিজভী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবু হেনা মোরসালিন পরীক্ষা দিতে গেলে তার ওপর বর্বরোচিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত এই ছাত্রদল নেতাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে তিনি রাজধানীর সবুজবাগে একটি বেসরকারি হাসপাতালে আহত ছাত্রদল নেতাকে দেখতে যান। এসময় রুহুল কবির রিজভী আহত ছাত্রদল নেতা আবু হেনা মোরসালিনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

রিজভীর সঙ্গে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল হক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ