আইভি রহমানের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইভি রহমানের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বনানী কবরস্থানে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় নেতাদের নিয়ে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে ২৪ আগস্ট হাসপাতালে মারা যান আইভি রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ