ভোলার চরফ্যাশনে ৭ কেজি গাঁজাসহ তিন যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে ৭ কেজি গাঁজাসহ তিন যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে ৭ কেজি গাঁজাসহ মো. মনির দালাল (২৮) মো. মুশফিকুল আলম রাফি পাটোয়ারী (২৭) ও মো. ইলিয়াছ হাওলাদার (৩০) নামের তিন যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে চরফ্যাশন আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডের বিএড কলেজের ভিতরের ভবনের প‚র্ব পার্শ্বে দেওয়াল সংলগ্ন মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটক মো. মনির দালাল চরফ্যাশন পৌরসভা ৪ নং ওয়ার্ডের মো. রাজ্জাক দালালের ছেলে, মো. মুশফিকুল আলম রাফি পাটোয়ারী ওসমানগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মো.জানে আলম মামুনের ছেলে ও মো. ইলিয়াছ হাওলাদার ২ নং ওয়ার্ড হালিমাবাদের মো. নাছির হাওলাদারের ছেলে। পুলিশ জানিয়েছেন তারা মাদক ব্যবসার সাথে সক্রিয় ভাবে জড়িত।

চরফ্যাশন থানার অফিসার ইন-চার্জ মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানা পুলিশের একটি চৌকস টিম চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে বিএড কলেজের ভিতরের ভবনের প‚র্ব পার্শ্বে দেওয়াল সংলগ্ন মাঠ থেকে মো. মনির দালাল, মো. মুশফিকুল আলম রাফি পাটোয়ারী ও মো. ইলিয়াছ হাওলাদার নামের তিন যুবককে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন আদালতে সোর্পদ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ