কালো পতাকা মিছিলে অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা(ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কালো পতাকা মিছিলে অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের ১৮তম কর্মসূচি হিসেবে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

শুক্রবার বিকেল ৩টায় ঢাকার দুই মহানগরে এ কর্মসূচি পালন করবে দলটি। একই সাথে যুগপৎ আন্দোলন হিসেবে অন্য বিরোধী জোটগুলো এ কর্মসূচি পালন করছে।

কালো পতাকা মিছিলে অংশ নিতে নির্ধারিত স্থানে ইতোমধ্যে জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দক্ষিণ বিএনপির কালো পতাকা মিছিলে যোগ দিতে জুমার নামাজে পর থেকে নেতাকর্মী আসতে শুরু করছে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা হাতে নিয়ে বিভিন্ন ইউনিটের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে। এ সময় বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আলাদা দুটি স্থানে কালো পতাকা মিছিল বের করা হবে।

বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাস বাসস্ট্যান্ড পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। এতে নেতৃত্বে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিলের নেতৃত্ব দিবেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঢাকা দুই মহানগরে বিএনপির এ কালো পতাকা মিছিল কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে সর্তক অবস্থানে দেখা যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ