শামা ওবায়েদ-সানজিদা খানমের মধ্যে বাগবিতণ্ডা, ভিডিও ভাইরাল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শামা ওবায়েদ-সানজিদা খানমের মধ্যে বাগবিতণ্ডা, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ

শামা ওবায়েদ-সানজিদা খানমে
 

নিউজ ডেস্ক
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমের।

সম্প্রতি একটি টকশোতে অংশ নেন এই দুই নেত্রী। এ সময় সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলাককালে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, টকশো উপস্থাপক শামা ওবায়েদের কাছে জানতে চান, আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক সরকার দেয়, সেই তত্ত্বাবধায়কের অধীনে বিএনপি যদি পরাজিত হয়, তা হলে এ ফল বিএনপি মেনে নেবে কিনা?

জবাবে শামা ওবায়েদ বলেন, বিএনপি তো বিগত দিনে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিল। সেখানে কি ফল নিয়ে প্রশ্ন তুলেছিল? এখন মানা না মানার নিয়ে প্রশ্ন কেন? বিএনপি মূলত সুষ্ঠু ভোট ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে।

অন্যদিকে সানজিদা খানমকে উপস্থাপকের পক্ষ থেকে কথা বলার সুযোগ দেওয়া হলে তিনি বলেন, দেশে অর্থনৈতিক অবস্থা যদি এতটাই খারাপ হতো তা হলে ব্রিকসের সম্মেলনে কেন প্রধানমন্ত্রী গেলেন? কোনো দেউলিয়া দেশকে তো সেখানে ডাকা হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডেকেছে। বাংলাদেশ যদি দেউলিয়া হতো তা হলে তারা ডাকত না। আসলে চোরের মার গলা বড়।

এমন বক্তব্যে ক্ষিপ্ত হয়ে শামা ওবায়েদ বলেন, আপনারা তো ডাকাত, তারেক রহমানের নামে যে বিচারক রায় দিয়েছিলেন, সে বিচারককে আপনারা বিদেশে পাঠিয়েছেন। শুধু তাই নয়, প্রধান বিচারপতিকে বিদেশে যেতে বাধ্য করেছে আওয়ামী লীগ।

একপর্যায়ে দুজনই রেগে যান, জড়িয়ে পড়েন বাগবিতণ্ডায়। যার কারণে টকশো স্বাভাবিক প্রক্রিয়ায় শেষ করা সম্ভব হয়নি। এক প্রকার টকশো শেষ করতে বাধ্য হয় উপস্থাপক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ