না’গঞ্জে রাজনৈতিক উদ্দ্যেশ্যে বিএনপির ৩৪ নেতাকর্মী আটকের অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জে রাজনৈতিক উদ্দ্যেশ্যে বিএনপির ৩৪ নেতাকর্মী আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৪ নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। রাজনৈতিক উদ্দ্যেশ্যে সরকার পুলিশ বাহিনীকে ব্যাবহার করে নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।
বুধবার (৩০ আগষ্ট) রাতে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এক বিবৃতিতে জানান।
এসময় নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য আব্দুল হাই রাজুসহ ইতিমধ্যে ৩৪ জনকে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে বলে জানায়।
বিবৃতিতে নেতারা বলেন, সরকারের হরিলুটের বৈধতা দিতে এবং তাদের অপকর্ম-কুকর্মের দিক থেকে জনগণের দুষ্টি ঘুরিয়ে রেখে আরওএকটি নৈশ নির্বাচন সম্পন্ন করে তার বৈধতা দিতে জনগণকে ব্যস্ত রাখতে সরকার ও তাদের আজ্ঞাবহ তাঁবেদার প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। লাগামহীন দূর্নীতি-চুরি-ডাকাতি-ছিনতাই-রাহাজানি-গুম-খুন ছাড়া আর কোন বলার মতো অর্জন নেই তাদের। নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের বাজার থেকে শুরু করে সকল জায়গায় অস্থিরতা, মানুষের নাভিশ্বাস চরমে। প্রতিটি সেক্টরে অথরবদের দিয় পরিচালনা ও সিদ্ধান্তে অদক্ষতার কারণে জাতি আজ হতাশায় নিমজ্জিত।
দেশের হাজার কোটি টাকা পাচারের মহানায়ক-নায়িকারা বহাল তবিয়তে বুক ফুলিয়ে ডাহা মিথ্যে বলে যাচ্ছে অকপটে। কিন্তু জনগণের কথা ভাবার সময় নেই তাদের। আর তারা জনগণের কথা ভাবার চিন্তাও করেনা, কেননা তাদের স্বৈরতন্ত্রে জনগণ নয় সকল ক্ষমতার উৎস একটা বিশেষ ক্ষমতা সম্পন্ন ভবন।
তারা আরও বলেন, জাতি এ আশুভ রাহুগ্রাস থেকে মুক্তি চায়। জনগণের ঘাড়ে চেপে বসা স্বৈরাচারী ভ‚ত নামাতে জনগণ রাস্তায় নেমে আসে। এখানে জনগণের বিরুদ্ধে গিয়ে যেভাবে গণগ্রেফতার, ওম-খুন, মামলা-হামলা দিয়ে যারাই অতি উৎসাহী হয়ে জনগণের বিরুদ্ধে যাচ্ছে তারা যেনাে ভুলে না যায় যে এক মাঘে শীত যায়না। তারা যেনাে স্মরণ রাখে তারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোন রাজনৈতিক দলের নয়। কিংবা বিশেষ কারো হুকুম তাঁবেদারী করার জন্য তারা নিযোগপ্রাপ্ত হয়নি। রাজনৈতিক উদ্দ্যেশ্যে সরকার পুলিশ বাহিনীকে ব্যাবহার করে নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ