সিনিয়র সচিব মর্যাদা পেলেন আইজিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিনিয়র সচিব মর্যাদা পেলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন সিনিয়র সচিব পদমর্যাদা পেয়েছেন।

রবিবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন-এর চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের ০৯ জানুয়ারি তারিখে জারিকৃত প্রজ্ঞাপনটি সংশোধনপূর্বক এবছরের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত মোট দেড়বছর মেয়াদে তাকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো। তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে চলতি বছরের ৯ জানুয়ারি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ দেড় বছর বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। একই বছরের ১১ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। গত বছর ২২ সেপ্টেম্বর চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ