বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নিত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ।

সোমবার (০৪ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আইজিপি।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে আইজিপি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আল-বেলী আফিফাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ আইজিপির সাথে ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ