সোনার বাংলা গড়ার জন্য বড়সড় আন্দোলনের শপথ নিতে হবে : মান্না - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনার বাংলা গড়ার জন্য বড়সড় আন্দোলনের শপথ নিতে হবে : মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নাগরিক ঐক‌্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘বাংলাদেশকে আবার নতুন করে সোনার বাংলা গড়ার জন্য বড়সড় আন্দোলনের শপথ নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।’

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা ঐরকম একটা সরকার চাই। যে সরকার দেশের সকল দুর্নীতি অবিচার ধ্বংস করবে। আওয়ামী লীগের মত নয় যারা দেশের সব কিছুকে ধ্বংস করেছে। আমরা সেইরকম একটা পরিবেশ চাই। যেই পরিবেশে দেশের জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। সেইরকম একটা সরকার চাই সেটা কি আর টিকা সরকার হোক আর তত্ত্বাবধায় সরকার হোক।’

তিনি বলেন, ‘লোয়ার কোট যারা কথায় কথায় রিমান্ডে দেয় এরকম ব্যবস্থা থাকবে না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কথা বলে রায় দেয় মনে হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কথা বলছে। এই ব্যবস্থাও থাকবে না। সব পরিবেশ ঠিক করার পরে একটি সুন্দর দেশ আমরা চাই।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এই বাংলাদেশকে আবার নতুন করে সোনার বাংলা গড়ার জন্য বড়সড় আন্দোলনের শপথ নিতে হবে। এবং সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় জুনায়েদ সাকি, সাইফুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ