কাউকে ছাড় দেয়া হবে না : শামীম ওসমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাউকে ছাড় দেয়া হবে না : শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমান বলেছেন, ইসলাম ধর্মের প্রথম কাজ আরেকটি ধর্মকে সম্মান করা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, বাংলাদেশে সা¤প্রদায়িক অশুভ কোনো শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
নারায়ণগঞ্জকে সা¤প্রদায়িক স¤প্রীতির জেলা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই নারায়ণগঞ্জে এক সাথে কবরস্থান, শ্মশান ও মেননসহ চার ধর্মের সমাধিস্থল পাশাপাশি সহবস্থানে রয়েছে। আমরা বেঁচে থাকতেও এক সাথে আছি। মৃত্যুর পরেও এক সাথে থাকবো। নারায়ণগঞ্জে অসা¤প্রদায়িক শক্তি কখনও সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। এর নামই হচ্ছে নারায়ণগঞ্জ।
শ্রী কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই নারায়ণগঞ্জে কেউ অসা¤প্রদায়িক কোনো কিছু করার চিন্তা করলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। সব ধর্মের মানুষের সমান অধিকারের রয়েছে। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবাইকে সম্মান দিতে হবে।
শামীম ওসমান বলেন, ইসলাম ধর্মের প্রথম কাজ আরেকটি ধর্মকে সম্মান করা। ইসলামের নাম দিয়ে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ইসলাম ধর্ম তাদের সমর্থন করে না। ধর্মীয় স¤প্রীতি রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে অশুভ শক্তির মোকাবেলাসহ সকল ধর্মের মানুষের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
সকাল সাড়ে ১০টায় নগরীর প্রধান সড়কের দুই নম্বর রেল গেইট এলাকায় র‌্যালির উদ্বোধন করেন শামীম ওসমান। এরপর উৎসবমুখর পরিবেশে র‌্যালিটি বের হয়ে চাষাঢ়া প্রদক্ষিণ করে শেষ হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পূজা উদযাপন পরিষদ সদস্য ও এফবিসিসিআইএর সাবেক পরিচালন প্রবীর কুমার সাহা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ