দেশের উন্নয়ন অস্বীকারকারীদের বুদ্ধি প্রতিবন্ধী বললেন হানিফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে মির্জা ফখরুল সাহেবদের মস্তিস্ক গুলিয়ে গেছে। এই সরকার জনগণ ও দেশের জন্য কিছু করে নাই একথা যারা বলছে তারা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে।’
সরকার কিছুই করেনি তাহলে, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় উন্নয়ন কাজ কাদের জন্য? এমন প্রশ্ন করেন হানিফ।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১১টায় বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হানিফ আরও বলেন, সাংগঠনিক দুর্বল কোন একটি বা দুটি দল যদি নিজেদের অক্ষমতায় জাতীয় নির্বাচনে না আসে তাহলেও নির্বাচনকে অংশগ্রহণমূলক হয়নি এমন কথা বলার সুযোগ নেই। কারণ নিবন্ধিত আরো অনেক দল আছে যারা নির্বাচনে আসবে, আবার এমন অনেক দল আছে যারা নিজেরাই নির্বাচনে অংশ নিতে পারবেন না।
ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুরজাহান শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ এর সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ