যুবদলের কর্মসূচি ঘোষণা শুক্রবার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদলের কর্মসূচি ঘোষণা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় একদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন গণমাধ‌্যা‌মে পাঠা‌নো এক বিবৃ‌তি‌তে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়ে‌ছে, আগামীকাল ৮ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ জুমা সারাদেশের সকল জেলা ও মহানগরে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত করার নিদের্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে বাদ আসর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নানা শারীরিক জটিলতা নিয়ে গত মাসের ৯ আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ