তারেকের এপিএস অপুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৫ সেপ্টেম্বর - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেকের এপিএস অপুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ

 

আদালত প্রতিবেদক

মানিলন্ডারিং আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটি অভিযোগ শুনানির জন্য ছিল। এদিন আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন- হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, নাফিজ ইউনাইটেড করপোরেশনের ম্যানেজার ও স্বত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগনে এ এম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন ও কর্মচারী আলমগীর হোসেন এবং ফায়েজুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচন প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল। এ ঘটনায় র‌্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে সাতজনকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক ইব্রাহিম হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ