খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০২৩ ৩:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০২৩ ৩:৫৪ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে হাসপাতালে তার কেবিনে যান তিনি।
সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানকালে বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া বৃহস্পতিবার রাত ৯ টা থেকে রাত ১১টা পর্যন্ত খালেদা জিয়ার কেবিনে অবস্থান করেন তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনিও বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন।
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
৬০১ শিক্ষকের বিবৃতি / অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দিন
এর আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর গত ৩ সেপ্টেম্বর হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল।
নানা শারীরিক জটিলতা নিয়ে গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।
জনতার আওয়াজ/আ আ