বাংলাদেশ জাতীয়তাবাদী বেচ্ছাসেবক দলের কর্মসূচী ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী বেচ্ছাসেবক দলের কর্মসূচী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০২৩ ৪:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০২৩ ৪:০৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এখন বিজ্ঞপ্তিতে জানানো হয়- কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী রোববার বাদ আছর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও একইদিনে দেশব্যাপী সকল জেলা ও মহানগর শাখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উপরোল্লেখিত কর্মসূচী সমূহ যথাযথভাবে পালনের জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ