মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেছে তাই আর একটা মুক্তিযুদ্ধ করতে হবে: রব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেছে তাই আর একটা মুক্তিযুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।
শনিবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক দফা দাবিতে গণ মিছিল পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আ স ম আব্দুর রব বলেন, তালবাহানা করে লাভ নাই নির্বাচন আপনি করতে পারবেন না। চলে আপনাকে যেতে হবেই। না গেলে ঝাঁটিয়ে বিদায় করব। এই সরকার চোর ডাকাত লুটপাট করে। বৈদেশিক কূটনীতি এ সরকার শেষ করে দিয়েছে। সরকারের গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকেছে। আমরা অন্য কোথায় নিরাপত্তা চাই না আমরা নিজেদের ঘরে থাকতে চাই। সারা পৃথিবী বলছে বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দরকার। আমরাও তাই চাই।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, সংসদ বাতিল করতে হবে অভাব সুষ্ঠু নির্বাচন দিতে হবে আপনাকে পদত্যাগ করতে হবে তাছাড়া আমরা নির্বাচনে যাব না। মিথ্যা মামলায় জেলখানার ধারন ক্ষমতার চেয়েও বেশি হয়ে গেছে। বেগম খালেদা জিয়া সহ সবাইকে অবিলম্বে মুক্তি দেন। আমাদের এ লড়াই বাঁচার লড়াই ভাত কাপড়ের লড়াই গণতন্ত্র মুক্তির লড়াই। এটা বিএনপির লড়াই না এটা দেশের জাতির অস্তিত্বের লড়াই।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিরোধী দলকে মোকাবেলা করার ক্ষমতা এই সরকারের নাই। ডক্টর ইউনুস কে এখন প্রতিপক্ষ বানিয়েছে। রাজনৈতিকভাবে দেশের মানুষ আওয়ামী লীগকে পরাজিত করেছে। ডক্টর ইউনুস কে প্রতিপক্ষ বানিয়ে তাকে কিভাবে শাস্তির আওতায় আনা যায় সেই চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা কোথায়। দেশকে পুরোপুরি একটা মগের মুল্লুক বানিয়ে দিয়েছে। দিল্লি যদি একটা ঘোষণা দেয় যে প্রধানমন্ত্রী আপনি বিশেষ বিবেচনা করে পদত্যাগ করুন। তাহলে দেশের মানুষ ঈদের আনন্দ ভোগ করবে। এই সরকারকে পদত্যাগ বাধ্য না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, কি পরিমাণ গ্রেপ্তারি পরোয়ানা, নিপীড়ন-নির্যাতন বিরোধী মহলের উপর হচ্ছে তা আপনারা জানেন। বর্তমান সরকার এক তরফা নির্বাচন করতে চায়। ক্ষমতার এত লোভ পূর্বে আগে কখনো দেখা যায়নি। আপনারা (সরকার) যতই চেষ্টা করেন, বাঙলার মানুষ এক তরফা নির্বাচন মেনে নেবে না। আমরা জীবন দিয়ে হলেও এক তরফা নির্বাচন প্রতিহত করবো।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, আমরা এই সরকারের পদত্যাগ ও সংবিধান সংস্কারের ভেতর দিয়ে রাষ্ট্র সংস্কারের কথা বলছি। আগামী দুই মাস হোক বা চার মাস হোক, আগামীর বাংলাদেশে আপনারা নেই। আগামীর বাংলাদেশ শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বে আর পরিচালিত হবে না।
সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ