জি-২০ সম্মেলনে যোগদান শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জি-২০ সম্মেলনে যোগদান শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জি-২০ সম্মেলনে যোগদান শেষে ভারতের নয়াদিল্লি থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে বিদায় জানান ভার‌তের বা‌ণিজ‌্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রবিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার পথে যাত্রা শুরু করেন তিনি। ফ্লাইটটি এদিন বিকেল সাড়ে ৩টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিল্লি যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা।

দ্বিপাক্ষিক বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ)-কৃষি গবেষণায় সহযোগিতা, সংস্কৃতি বিনিময়, বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপি (দুই দেশের সাধারণ মানুষ)-এর মধ্যে লেনদেন সহজ করার বিষয় স্বাক্ষরিত হয়।

৯ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্ন ভিন্ন অধিবেশনে যোগ দেন এবং শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’ শীর্ষক দুটি বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ