বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ না হলেও মনোবল দৃঢ় রয়েছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ না হলেও মনোবল দৃঢ় রয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও তার মনোবল অত্যন্ত দৃঢ় ও চাঙ্গা রয়েছে। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একাধিক চিকিৎসকের সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে।

নানা শারীরিক জটিলতা নিয়ে গত ৯ আগস্ট বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। তিনি দীর্ঘদিন ধরে লিভার জটিলতাসহ আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। লিভারের সমস্যা ক্রমেই জটিল হচ্ছে।

মেডিকেল বোর্ডের বরাত দিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রোববার (১০ সেপ্টেম্বর) রাতে কালবেলাকে বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার কিছুটা অবনতি হয়েছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা নিরলস পরিশ্রম করে সাপোটিভ চিকিৎসা দিয়ে সেগুলো যথাসম্ভব রিকভারির চেষ্টা করছেন। সার্বক্ষণিক তারা তাকে মনিটরিংয়ে রাখছেন। তবে তার পূর্ণাঙ্গ চিকিৎসা এখানে সম্ভব নয়। ম্যাডামের লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, তার জন্য মাল্টি ডিসিপ্লিনারি হায়ার মেডিকেল সেন্টার দরকার। সেজন্য মেডিকেল বোর্ড আগেই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে এমন সেন্টারে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সবসময় চিকিৎসদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং মনিটরিং করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ