মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমান -মির্জা ফখরুল এর গভীর শোক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমান -মির্জা ফখরুল এর গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ

 

গত শুক্রবার মাঝরাতে (স্থানীয় সময় ১১ টা ১১ মিনিট) মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১৩০৫ জন মানুষের প্রাণহানী, বহু মানুষ আহত এবং অসংখ্য মানুষ বাড়িঘরের নীচে চাপা পড়ে থাকার মর্মস্পর্শী ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “মরক্কোয় প্রবল ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যাওয়া মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মরক্কোবাসীর সঙ্গে সংহতি ও সহানুভুতি প্রকাশ করছি। তাদের এই বিপদের সময়ে বাংলাদেশের মানুষও তাদের পাশে থাকবে। আমি মহান রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত মরক্কোবাসীকে এই বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন। প্রলয়ংকারী ভূমিকম্পে বিপর্যস্ত সংশ্লিষ্ট এলাকার মানুষ এই ধ্বংসাবশেষ থেকে আবারো নতুন উদ্যমে জীবনপ্রবাহ সচল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মরক্কোবাসী মানুষের প্রতি এই দুঃসময়ে জানাচ্ছে গভীর সহানুভুতি।
আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের উদ্ধার ও সহযোগিতার জন্য আমি বিশ্ব স¤প্রদায়কে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।”

মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায়
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এর গভীর শোক ও সমবেদনা প্রকাশ

গত শুক্রবার মাঝরাতে (স্থানীয় সময় ১১ টা ১১ মিনিট) মরক্কোয় প্রবল ভূমিকম্পে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১৩০৫ জন মানুষের প্রাণহানী, বহু মানুষ আহত এবং অসংখ্য মানুষ বাড়িঘরের নীচে চাপা পড়ে থাকার হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মানুষদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়ানক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মরক্কোবাসীর প্রতি আমি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। আমি মহান রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত মরক্কোবাসীকে এই বিশাল শোক, দুঃখ ও বেদনা সইবার ক্ষমতা দান করেন। এহেন বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের হৃদয়বিদারক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ^াস করি। বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি মরক্কোবাসীর এহেন দুর্দিনে সবসময় পাশে থাকবে।
আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু সুস্থতা কামনা করছি। হতাহতের উদ্ধারে বিশ^ সম্প্রদায়কে এগিয়ে আসার উদাত্ত আহবান জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ