চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা হঠাৎ গুলশানে জরুরি বৈঠকে বসেছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সূত্র জানায়, চলমান আন্দোলন, আসন্ন কর্মসূচি বাস্তবায়নসহ দেশের বর্তমান পরিস্থিতির নানা ইস্যুকে সামনে রেখেই এই বৈঠক ডাকা হয়েছে।

এ ছাড়াও মঙ্গলবার আদালতে আইনজীবীদের ওপর হামলার বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকটি চলছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ