ভোলায় পুকুরের পারিতে ডুবে শিশুর মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় পুকুরের পারিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি
ভোলায় দাদার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাইশা ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার প‚র্ব ইলিশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা ইসলাম ওই ওয়ার্ডের মমিনুল ইসলামের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, মাইশা তার দাদা রফিকুল ইসলামের সঙ্গে দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে যায়। দাদা রফিকুল ইসলাম তাকে পুকুরের ঘাটলায় রেখে গোসল করছিল। একপর্যায়ে দাদার অজান্তে মাইশা পুকুরের পানিতে পড়ে যায়। পুকুর থেকে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ